ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা বাংলা

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে মে ২০২৬ ১২:০৬:০৫ অপরাহ্ন

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার বর্তমান বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রবিবার (৩১ মে) বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় বর্তমান বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। তাঁদের পুনর্বাসনের মাধ্যমে এই এলাকা ঘিরে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।

 

এলাকার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতোমধ্যে এখানে র‍্যাবের ওপর হামলা, ক্যাম্প ভাঙচুরসহ সাম্প্রতিক ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হয়েছে। তাঁদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ব্যাপারেও তৎপরতা চলছে।

 

পাশাপাশি এখানে জেলা কারাগার নির্মাণের স্থানান্তরের কাজও অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া জুয়া, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইন সংশোধন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

সফরের অংশ হিসেবে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের এমপিদের সঙ্গেও বৈঠক করবেন।
 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন