ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিশু নিহত

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিশু নিহত

বাংলাদেশ, সারা বাংলা

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিশু নিহত

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা জুন ২০২৬ ০৪:৫০:৩৬ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুদের বাবা, মা ও দাদি। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে আকিব নামে এক প্রকৌশলী তাঁর পরিবার নিয়ে মাইক্রোবাসযোগে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সংঘর্ষে ঘটনাস্থলেই প্রকৌশলী আকিবের ৪ মাস বয়সী শিশু সন্তান ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় প্রকৌশলী আকিব, তাঁর স্ত্রী এ্যানী, অপর ৪ বছর বয়সী সন্তান ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করেন। 

 

এরপর তাঁদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর শিশু ইহানেরও মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ জানায়, হতাহত সকলের বাড়ি রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায়। দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন