ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

যশোরে চুরির টাকা ভাগাভাগি দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে চুরির টাকা ভাগাভাগি দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

বাংলাদেশ, সারা বাংলা

যশোরে চুরির টাকা ভাগাভাগি দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই জুন ২০২৬ ০৫:৫০:২৯ অপরাহ্ন

যশোর জেলার চৌগাছা উপজেলায় চুরির টাকা ভাগাভাগির দৃশ্য দেখে ফেলায় জুয়েল রানা (৪০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তাদা গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামের ওদুদ খন্দকারের ছেলে। তিনি ভ্যানে করে গ্রামে গ্রামে কসমেটিকস বিক্রি করতেন।

নিহতের স্ত্রী মায়া বেগমের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জুয়েল রানা স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে যান। এ সময় একই এলাকার ইউসুফ, কাশেম ও বাবুসহ আরও ৫-৬ জন ব্যক্তি ওই দোকানের পেছনে চুরির টাকা ভাগাভাগি করছিলেন। বিষয়টি জুয়েল রানা দেখে ফেললে অভিযুক্তরা তাকে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে গিয়ে মারধর শুরু করে।

 

মায়া বেগম জানান, তিনি তার স্বামীকে মারধরের হাত থেকে বাঁচাতে গেলে তাকেও বাধা দেওয়া হয়। এরপর চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্তরা জুয়েল রানাকে পার্শ্ববর্তী একটি দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় বলে নিহতের স্ত্রী অভিযোগ করেন।

 

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় জুয়েল রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মুবাশ্বির হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

যশোর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মুবাশ্বির হাসান জানান, নিহত জুয়েল রানার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত আঘাতের কারণেই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন