বাংলাদেশ, জেলার সংবাদ

খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই জুন ২০২৬ ০৩:২১:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনা নগরীতে কিশোরী গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নির্যাতিতা গৃহকর্মী মিলন চন্দ্র দাশের মা মিনতি রানী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এরপরই অভিযুক্ত সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পপি মিত্র অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।

 

গতকাল দুপুরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাসায় এই মর্মান্তিক নির্যাতনের ঘটনা ঘটে। জানা যায়, তরকারি পুড়ে যাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী মিলনের ওপর নির্যাতন চালানো হয়। তাকে বেধড়ক মারধরের পাশাপাশি গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। স্থানীয়রা এই নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করলে বিষয়টি দ্রুত প্রকাশ্যে আসে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

 

স্থানীয়দের অভিযোগ, এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী দীর্ঘদিন ধরেই মেয়েটির ওপর এমন শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতা মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন