ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

কর্পোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ: উন্মোচিত হলো নতুন লোগো

কর্পোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ: উন্মোচিত হলো নতুন লোগো

বিবিধ

কর্পোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ: উন্মোচিত হলো নতুন লোগো

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে জুন ২০২৬ ০২:১৬:৩৪ অপরাহ্ন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ (এসএসজি) তাদের কর্পোরেট রূপান্তরের নতুন যাত্রার অংশ হিসেবে নতুন কর্পোরেট লোগো উন্মোচন করেছে।

২৩ জুন র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ আয়োজিত ‘কর্পোরেট ট্রান্সফরমেশন সেলিব্রেশন ও ৩৩তম অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি)’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিচয়ের সূচনা করা হয়।

 

অনুষ্ঠানে সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ এই নতুন লোগো উন্মোচন করেন। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, নতুন এই লোগো মূলত প্রতিষ্ঠানটির উদ্ভাবন, অগ্রগতি এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিরই অনন্য প্রতিফলন। অনুষ্ঠানে গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রবৃদ্ধির কৌশল এবং কর্পোরেট রূপান্তরের নতুন দিগন্ত তুলে ধরা হয়। তিন দশকেরও বেশি সময় ধরে দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসা সুপার স্টার গ্রুপ নতুন এই ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে আগামী দিনে আরও শক্তিশালী ও টেকসই অগ্রযাত্রার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন