ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৯ই আগস্ট ২০২৬ ১০:২৭:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারের মহেশখালীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে করে রওনা হন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন এবং দুর্গতদের মাঝে নতুন ঘর হস্তান্তর করবেন।

 

দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তার।

 

এরপর বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নিয়ে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ক আরও একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরবর্তীতে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

 

অতিরিক্ত প্রেস সচিব জানান, মহেশখালী থেকে ফটিকছড়ি হয়ে পরবর্তী কর্মসূচিগুলোতে অংশ নিতে সড়কপথে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদিনের ব্যস্ত কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে তিনি ঢাকায় ফিরবেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন