ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

পশ্চিম তীর দখলে সেনাবাহিনীর ব্যর্থতায় পুলিশ মোতায়েন করছে ইসরায়েল

পশ্চিম তীর দখলে সেনাবাহিনীর ব্যর্থতায় পুলিশ মোতায়েন করছে ইসরায়েল

আন্তর্জাতিক, অন্যান্য

পশ্চিম তীর দখলে সেনাবাহিনীর ব্যর্থতায় পুলিশ মোতায়েন করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৬ই আগস্ট ২০২৬ ০৯:১৫:১৩ অপরাহ্ন

অধিকৃত পশ্চিম তীরে উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দমনে সেনাবাহিনীর ব্যর্থতার পর, সেখানে আইন প্রয়োগের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ফিলিস্তিনের উপরাষ্ট্রপতি হুসেইন আল-শেখ এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ফিলিস্তিনি ভূখণ্ড পুরোপুরি দখলের ছক হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। মানবাধিকার বিশ্লেষকরাও একে আনুষ্ঠানিক সংযুক্তির পথে একটি বড় ধাপ হিসেবে দেখছেন।


আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের চরম ডানপন্থী সরকারের মদদে ফিলিস্তিনিদের ওপর হামলা, জোরপূর্বক উচ্ছেদ ও অবৈধ বসতি নির্মাণ আরও তীব্র হয়েছে। কুসরা গ্রামে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রাখা এবং বেইত সাহৌরে নিরস্ত্রদের ওপর গুলির মতো সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। মানবাধিকার সংগঠন বি'সেলেমের তথ্যমতে, এ ধরনের সহিংসতার জেরে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের ভিটেমাটি থেকে বাস্তুচ্যুত হয়েছেন।


সূত্র: দ্য গার্ডিয়ান 


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন