ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ এজেন্ট গ্রেপ্তার

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ এজেন্ট গ্রেপ্তার

সারা বাংলা

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ এজেন্ট গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই আগস্ট ২০২৬ ০১:০৭:১২ অপরাহ্ন

গোপালগঞ্জে অভিযান চালিয়ে মো. শিপন মিয়া (৩১) নামের এক পেশাদার অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ পৌরসভার চর সোনাকুর এলাকার সিও অফিস মোড়সংলগ্ন একটি রিকশার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নম্বর ওয়ার্ডের ওই গ্যারেজে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শিপন মিয়াকে আটক করা হয়। গ্যারেজটি গ্রেপ্তারকৃত শিপনের নিজের বলে জানা গেছে। আটকের সময় তিনি ‘NBAJEE’ নামের একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন।

 

গ্রেপ্তারের পর শিপন মিয়ার কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। ফোনটি পর্যালোচনা করে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। ডিবি আরও জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার পাশাপাশি পেশাদার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন