ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

খুলনায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

খুলনায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

সারা বাংলা

খুলনায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

খুলনা ব্যুরো

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে আগস্ট ২০২৬ ১২:২২:১৬ পূর্বাহ্ন

খুলনা নগরীর রায়েরমহল এলাকায় ছেলে ধরা সন্দেহে রাজু শিকদার (২৮) নামের এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। ১৮ আগস্ট (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা উপজেলার নজরুল বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু রায়েরমহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় স্থানীয়দের মধ্যে তাকে 'ছেলে ধরা' বলে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে কয়েকজন তাকে আটক করে বেধড়ক মারধর ও গণপিটুনি দেন।

 

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন