ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সারা বাংলা

ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২২শে আগস্ট ২০২৬ ০৯:৪৪:১১ অপরাহ্ন

ফরিদপুর শহরে নিজ বাড়ির ছাদে কাজ করার সময় এক ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে তাঁর নিজস্ব চারতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবীর হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পৈতৃক নিবাস ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামে, তিনি ওই গ্রামের আবু বকর মোল্লার ছেলে। জানা গেছে, কর্মস্থল থেকে ছুটি নিয়ে গত বৃহস্পতিবারই তিনি ফরিদপুরে নিজের বাড়িতে এসেছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তাঁর নতুন চারতলা বাড়ির ছাদে বৈদ্যুতিক সংযোগের কাজ চলছিল। কাজের একপর্যায়ে ইলেকট্রিশিয়ান আবদুল আজিজ (২৫) হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। চোখের সামনে এ দৃশ্য দেখে তাঁকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান পুলিশ পরিদর্শক আবীর হোসেন। এ সময় তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

 

পরবর্তীতে স্থানীয়রা তাঁদের দুজনকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ইলেকট্রিশিয়ান আবদুল আজিজ বর্তমানে ওই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিজের নতুন বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলার সময় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক আবীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন