ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মুন্সিগঞ্জের পুকুর ঘাটে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মুন্সিগঞ্জের পুকুর ঘাটে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

মুন্সিগঞ্জের পুকুর ঘাটে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে আগস্ট ২০২৬ ০৪:৩২:৫৮ অপরাহ্ন

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- রাইন (৪) ও ইব্রাহিম (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আজ রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লা ও ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে।

 

নিহতদের চাচা চান মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। রবিবার সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলছিল। একপর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

 

চান মোল্লা বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে মুন্সিগঞ্জ (সিরাজদিখান-শ্রীনগর) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পর্যবেক্ষণের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন