ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বগুড়ায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা

সারা বাংলা

বগুড়ায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে আগস্ট ২০২৬ ০৭:৩৬:৩৫ পূর্বাহ্ন

বগুড়া সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাত ১১ টার দিকে নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বগুড়া সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া  এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে সাইফুল ইসলাম বাঘোপাড়া বন্দর মোড় এলাকায় চা পান করতে যান। পরে বাড়ি ফেরার পথে বাঘোপাড়া ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় রমজান ও নিঝুম নামে দুইজন তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের।

 

নিহতের স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে।

 

পুলিশ জানায়, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে কিছু আলামতও পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন