ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হরমুজে নিয়ম না মানলে জাহাজ জব্দের হুঁশিয়ারি ইরানের

হরমুজে নিয়ম না মানলে জাহাজ জব্দের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

হরমুজে নিয়ম না মানলে জাহাজ জব্দের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে আগস্ট ২০২৬ ১১:১২:১৬ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়মে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, প্রণালি দিয়ে যাতায়াতের সময় নির্ধারিত নিয়ম না মানলে জাহাজগুলোকে জরিমানা, আটক বা জব্দের মতো শাস্তির মুখে পড়তে হবে। এমনকি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে পণ্য স্থানান্তর বা অন্য কোনো কাজে সহযোগিতা করলে সেই জাহাজকেও শাস্তির আওতায় আনা হবে।

এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনে নিযুক্ত কোম্পানিগুলোকে জাহাজ ভাড়ার আগে কালোতালিকাভুক্ত জাহাজের হালনাগাদ তালিকা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো জাহাজের নাম এই তালিকা থেকে সরাতে হলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করা যাবে।

 

মূলত হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার অচলাবস্থা এবং পূর্ববর্তী সমঝোতা আটকে যাওয়ার প্রেক্ষাপটেই তেহরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হলো।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন