ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক-রোগীসহ আহত ৪

ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক-রোগীসহ আহত ৪

সারা বাংলা

ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক-রোগীসহ আহত ৪

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে আগস্ট ২০২৬ ০৫:০২:১১ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক, রোগীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের বাসটি উপজেলার পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।


এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ ৪ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ভাঙ্গা হাইওয়ে পুলিশ।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন