রাজধানী

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে আগস্ট ২০২৬ ০৫:৪৪:০২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে নয়জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ০৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের বিজি ৩৪০ ফ্লাইটটি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। মরদেহগুলো তাদের নিজ এলাকায় পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা করা লাশবাহী ফ্রিজিং গাড়ি।

 

ফ্লাইটটি অবতরণের পরপরই কার্গো গেট ৮ থেকে গাড়িগুলো ভেতরে প্রবেশ করে। মরদেহ গ্রহণ করতে লাশ ডেলিভারি কাউন্টারে অপেক্ষা করছেন স্বজনরা। কেউ হারিয়েছেন ভাই, কেউ স্বামী আবার কেউ বাবা।

 

নয়টি মরদেহের ৭টি যাবে নওগাঁর আত্রাইয়ে। অপর দুটি মরদেহের একটি নাটোরের নলডাঙ্গায় এবং অপরটি যাবে রাজশাহীর বাগমারা উপজেলায়।

 

জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে সাতজনের মরদেহ এক স্থানে রেখে জানাজার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন