খেলাধুলা, ফুটবল

ব্রাজিলের সঙ্গে খেললেই দেশের ফুটবলে পরিবর্তন আসবে না: আমিনুল

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাজিল ম্যাচ নিয়ে কঠিন বাস্তবতা তুলে ধরেছেন আমিনুল। দেশের মানুষও সেটাই অনুভব করে। ব্রাজিল বাংলাদেশে এসে যদি বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে, তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য কতোটা ভালো হবে। আমিনুলের পরিষ্কার জবাব এধরনের ম্যাচে দেশের ফুটবলের উন্নতি হবে না।

আমরা যেটা বিশ্বাস করি ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে বাংলাদেশ দলের বিপক্ষে খেলে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় এ্যাচিভমেন্ট। মানুষ খেলা দেখবে, মানুষের প্রত্যাশা পূরণ হবে ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ব্রাজিলের সমর্থক রয়েছে বাংলাদেশে। সে কারণে হয়তো তারা আনন্দিত হবেন।

 

কিন্তু এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশের ফুটবল কতোটা এগোবে আমি সেটা নিয়ে আশাবাদী না। ব্রাজিল খেলে গেলে যে, বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে এখানে আমি একমত না।' ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল দেশের বর্তমান পরিস্থিতিতে কোনটা গুরুত্বপূর্ণ সেটি উল্লেখ করে দিয়েছেন।

 

ফুটবলে ব্রাজিল এসে খেলে গেলে বাংলাদেশের ফুটবল কতটা উন্নতি হবে সেটা নিয়ে প্রশ্ন ছুড়েছেন বাফুফেকে। বাস্তবতা বুঝলেন আমিনুল, বুঝলেন না তাবিথ। তাই হয়তো ব্রাজিল খেলতে চাওয়ার আগ্রহে খুশি হয়েছিলেন।

 

ডিডবিসি/ আরএফই

আরও পড়ুন