ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভোলার মেঘনায় ধরা পড়ল সাড়ে ৩ কেজির দুই ইলিশ, বিক্রি ১৫ হাজারে

ভোলার মেঘনায় ধরা পড়ল সাড়ে ৩ কেজির দুই ইলিশ, বিক্রি ১৫ হাজারে

সারা বাংলা

ভোলার মেঘনায় ধরা পড়ল সাড়ে ৩ কেজির দুই ইলিশ, বিক্রি ১৫ হাজারে

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৩১শে আগস্ট ২০২৬ ১০:৪৯:২০ পূর্বাহ্ন

ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের দুটি রূপালি ইলিশ। রোববার বিকেলে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ঢালচর মৎস্যঘাটে মাছ দুটি নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে তা ১৫ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, রোববার মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির ওই দুটি ইলিশ পান জেলে রফিক মাঝি। পরে তিনি মাছ দুটি আলাদা করে ঢালচর ঘাটের মো. শরীফ ব্যাপারীর মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে প্রকাশ্য নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ হাজার টাকায় ইলিশ দুটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার।

 

মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন তালুকদার জানান, নিলামে বেশ কয়েকজন ব্যবসায়ী অংশ নিয়েছিলেন। পরে ফরহাদ হাওলাদারের আড়তের মাধ্যমে মাছ দুটি কেনা হয় এবং তা বিক্রির জন্য লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হচ্ছে।

 

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বর্তমানে মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের কিছুটা সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে নদীতে বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য স্বস্তির ও ইতিবাচক খবর। সামনের দিনগুলোতে নদীতে আরও বড় সাইজের ইলিশ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন