ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

জাতীয় বন্যপ্রাণী কমিশনের সদস্য হলেন আদনান আজাদ

জাতীয় বন্যপ্রাণী কমিশনের সদস্য হলেন আদনান আজাদ

বিবিধ

জাতীয় বন্যপ্রাণী কমিশনের সদস্য হলেন আদনান আজাদ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৩১শে আগস্ট ২০২৬ ০৬:৪৭:৪৬ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে গঠিত জাতীয় বন্যপ্রাণী কমিশনের সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার (এসডব্লিউএএন)-এর সভাপতি আদনান আজাদ (ফয়সাল বিন আজাদ)।

গতকাল (৩০ আগস্ট) বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে আলোচনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী (প্রশাসন) শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে গঠিত এই কমিশনে মোট সদস্য রয়েছেন ৯ জন।
কমিশনের অন্য সদস্যরা হলেন- প্রধান বন সংরক্ষক (ভারপ্রাপ্ত), প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত), বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, পরিবেশবিদ ও সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক নোবেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ খান, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাত এবং মো. জুলকার নাইন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন