চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সিএনজি ওয়ার্কশপের আড়ালে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, হাটহাজারীর সরকারহাট বাজারের উত্তর পাশে একটি সিএনজি ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র তৈরির সরঞ্জাম, পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।
ডিবিসি/এসভিএন