ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নরসিংদীতে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, আহত মা ও ভাই

নরসিংদীতে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, আহত মা ও ভাই

সারা বাংলা

নরসিংদীতে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, আহত মা ও ভাই

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৯:৪৩ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক পিতা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্বপাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রির শ্রমিক শাকিল চৌধুরী (৩৫)।


পরিবারের সদস্যরা জানান, ছেলের সঙ্গে পারিবারিক কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান, ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছেন। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন