জেলার সংবাদ

জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতের ৭ দিন পর প্রাণ গেল বোনের

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৭ই সেপ্টেম্বর ২০২৬ ০৬:২২:৫৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আপন তিন ভাইয়ের আঘাতে গুরুতর আহত বিলকিস বানু (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

​নিহত বিলকিস বানু জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী।

 

​মামলার বিবরণ ও পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩৯ শতক জমি দেখতে ও চাষাবাদের তদারকি করতে যান বিলকিস বানু। এ সময় তার তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী তাকে বাধা দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে অন্য দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিসের মাথায় উপরি-উপরি আঘাত করেন।

 

​স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বগুড়ার টিএমএসএস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৭ দিন পর আজ ভোরে তার মৃত্যু হয়।

 

​এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

​জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাইয়েরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। সংবাদ প্রতিবেদন লিখে দেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন