সারা বাংলা

নেত্রকোণায় মদনে ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক

নেত্রকোনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৯ই সেপ্টেম্বর ২০২৬ ১১:১৮:০৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোণায় মদন পৌরসভায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিনকে আটক করেছে পুলিশ। নিহত বাবার নাম এলাহি (৬০)।

বুধবার ভোর ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তাদের নিজ বাড়ির রান্নাঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে নিহত এলাহির মরদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত ছেলে ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

তবে ঠিক কী কারণে বাবা ও ছেলের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল কিংবা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার মূল কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিবিসি/হাদী

আরও পড়ুন