জেলার সংবাদ

সিলেটে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ ডলি

স্টাফ রিপোর্টার, সিলেট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ডলি বেগম নামের এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে শিশু। বর্তমানে মা ও তিন সন্তানই সম্পূর্ণ সুস্থ রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর মিরের ময়দান এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই তিন সন্তানের জন্ম হয়।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী ডলি বেগমকে বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের একটি দল সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করে।

 

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম সাধারণ প্রসবের তুলনায় বেশ ব্যতিক্রমী একটি ঘটনা। অস্ত্রোপচার শেষে মা ও তিন নবজাতকই শঙ্কামুক্ত এবং সুস্থ আছে।

 

এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবারটিতে আনন্দের বন্যা বইতে শুরু করে। নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। সন্তানদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাবা নজরুল ইসলাম ও পরিবারের সদস্যরা।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন