জেলার সংবাদ

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। প্রায় চার মাস আগে ছুটি কাটাতে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই আবার প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ও সাজ্জাদ দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কুচিয়ামোড়া সেতুর ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক হৃদয়ের মৃত্যু হয়। আহত আরোহী সাজ্জাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন