জেলার সংবাদ

নরসিংদীর শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৪

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে আগামীকাল সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। পার্শবর্তী ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম শুরু করবে বলে নিশ্চিত করেছেন শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।

 

নিখোঁজরা হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬), টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ।

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিনজন বেড়াতে এসেছিলেন। বিকালে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তিনজন গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভ নামের অন্য একজনও নদীতে তলিয়ে যায়।

 

বিষয়টি স্থানীয়দের জানালে তারা নদীতে নেমে তলিয়ে যাওয়া ব্যক্তিদের কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালান। পরে তাদের সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়।

 

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন