জেলার সংবাদ

গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি খাল থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটাখালি খালপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে জয়নগর বাজারের কাটাখালি খালপাড়া এলাকার একটি খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে।

 

তিনি আরও জানান, পুলিশ এখনো নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন