ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সারা বাংলা

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১২ই সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) ও মো. নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হাওরের হাঁটুসমান পানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

 

স্বজন ও স্থানীয়রা জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে তিনি বিয়ে করেন। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন