আন্তর্জাতিক, ভারত

ক্যাম্প থেকে বিপুল অস্ত্র চুরির দায়ে ভারতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টের একটি সেনা ক্যাম্প থেকে একে-২০৩ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ চুরির অভিযোগে উপ্পুথোল্লা মালেশ (৩৭) নামে এক অবসরপ্রাপ্ত সেনা হাবিলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত মালেশ ২০১০ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০তম ব্যাটালিয়ন মাদ্রাজ রেজিমেন্টে ১৬ বছর দায়িত্ব পালনের পর গত ৩০ জুন অবসরে যান। ৩০ ও ৩১ আগস্টের মধ্যবর্তী রাতে তিনি অত্যন্ত সুরক্ষিত ওই ইউনিটের অস্ত্রাগার থেকে চারটি একে-২০৩ রাইফেল, একটি ইনসাস রাইফেল, সাতটি পিস্তল, ম্যাগাজিন, নাইট-ভিশন বাইনোকুলার এবং প্রায় ১,৯০০ রাউন্ড গোলাবারুদ চুরি করেন।

 

চুরির পর মালেশ অস্ত্রগুলো প্রথমে একটি মন্দিরে লুকিয়ে রাখেন এবং পরে নিজের গাড়িতে করে আছামপেটের দিকে নিয়ে যান। সন্দেহ এড়াতে তিনি পথে সাধারণ যাত্রীও বহন করেন।

 

তবে তদন্তের মুখে গত ১০ সেপ্টেম্বর তিনি অপরাধের কথা স্বীকার করলে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে আগাম অবসর নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে এলেও, এই চুরির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন