সারা বাংলা

গোপালগঞ্জে খাবারের বিলে ছাড় কম দেওয়ায় হোটেল ভাঙচুরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খাবারের বিলের কমিশন নিয়ে জেরে একটি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে রেস্তোরাঁর অন্তত ১০ জন কর্মচারী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঘদি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থিত ‘গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট’-এ এই ঘটনা ঘটে।

 

রেস্তোরাঁর মালিক মামুন হোসেন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী পলাশ শেখ বিভিন্ন গ্রামে প্রচারণা শেষে তার ১৫-২০ জন সমর্থক নিয়ে ওই রেস্তোরাঁয় খেতে যান। খাবার শেষে রেস্তোরাঁর ম্যানেজার মো. অলি মোট বিলের ওপর ৩০ শতাংশ ছাড় (কমিশন) দিয়ে বাকি বিল পরিশোধ করতে বলেন। কিন্তু ওই ব্যক্তি মোট বিলের ৫০ শতাংশ কেটে রেখে বিল দিতে চাইলে ম্যানেজারের সঙ্গে তার তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

 

মালিক আরও জানান, ওই ঘটনার কিছুক্ষণ পর তারা অর্ধশত সমর্থক নিয়ে পুনরায় ফিরে এসে ম্যানেজারের কাছে চাঁদা দাবি করে। ম্যানেজার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তার ওপর হামলা চালিয়ে ক্যাশে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা পুরো রেস্তোরাঁয় তাণ্ডব চালায়। হামলাকারীরা রেস্তোরাঁর বিভিন্ন অংশের গ্লাস ভাঙচুর করে এবং কয়েকটি ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে নিয়ে যায়। এ সময় রেস্তোরাঁয় থাকা কর্মচারীরা বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে আহত করে। এই লুটপাটের ঘটনায় রেস্তোরাঁটির প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক মামুন হোসেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন