ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি দেশটির সামরিক বাহিনীর সদস্যদের জন্য নিজেদের বিয়ের আংটি দান করা এক তরুণ দম্পতিকে ধন্যবাদ জানিয়েছেন।
শনিবার ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণ দম্পতি তাদের বিয়ের আংটি আইআরজিসির সদস্যদের জন্য দান করেন। তাদের এই উদ্যোগের প্রশংসা করে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ইরানের জনগণের জন্য আত্মত্যাগ করতে পারা তার এবং তার সহযোদ্ধাদের জন্য সম্মানের বিষয়। দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে তিনি গুরুত্বের সঙ্গে দেখেছেন।
ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের এই কমান্ডার বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের জনগণের জন্য আত্মত্যাগে গর্বিত। তরুণ দম্পতির বিয়ের আংটি দানের ঘটনাকে তিনি সেই আস্থারই একটি প্রতিফলন হিসেবে দেখেছেন।
মেহর নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর দেশটির সশস্ত্র বাহিনী তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই পরিস্থিতির মধ্যেই আইআরজিসির সদস্যদের জন্য নিজেদের বিয়ের আংটি দান করেন ওই তরুণ দম্পতি। তাদের এই পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার।
ডিবিসি/এসএফএল