আন্তর্জাতিক, ভারত

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ভারতের মহারাষ্ট্রে ব্যাংক ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ব্যাংক কর্মকর্তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে চার লাখ রুপি লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সাক্কারদারা এলাকার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) শাখায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সুরজ বোরকার (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে সাদা কাপড় বেঁধে এবং হাতে একটি সবুজ ব্যাগ নিয়ে ব্যাংকে প্রবেশ করেন সুরজ। এরপর হঠাৎ করেই তিনি কর্মীদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়তে থাকেন এবং তাদের তাড়া করেন।

 

এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তিনি কাউন্টার টপকে নগদ চার লাখ ৫৩ হাজার রুপি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ব্যাংক কর্মীরা পিছু নিলেও তিনি সটকে পড়তে সক্ষম হন।

 

ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েক ঘণ্টার মধ্যেই সুরজকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরজ জানিয়েছেন, শেয়ার বাজারে প্রায় ৫ লাখ রুপি লোকসান করে তিনি দেনায় নিমজ্জিত হয়ে পড়েছিলেন। সেই দেনা পরিশোধ করতেই তিনি এই লুটের পরিকল্পনা করেন।

 

এ ঘটনার পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন