সারা বাংলা

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অপরাধে ৩ জনের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটের পাঁচবিবি সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে  পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশপিয়া তাসরিন এই দণ্ডাদেশ প্রদান করেন।

 

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন।

 

​জানা গেছে, পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক  কাশপিয়া তাসরিন জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অপরাধে তাদের তিন দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।​ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন