জাতীয়

সিঙ্গাপুর নেয়া হলো হাটহাজারীতে প্রশিক্ষণে আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে একটি বিশেষ মেডিকেল ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সিঙ্গাপুরে বিশেষায়িত চিকিৎসার জন্য যাওয়া এই কর্মকর্তার সঙ্গে একটি চিকিৎসক দল ও একজন অ্যাটেনডেন্ট রয়েছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ওই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পরপরই আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে একই ঘটনায় তাসনিম রিফাত ও আবু বকর সিদ্দিক পিয়াস নামের দুই সেনাসদস্য নিহত হন। ট্যাংকের ফায়ারিং অনুশীলনের সময় ঠিক কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন