সারা বাংলা

কুমিল্লায় সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার মুরাদনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার (৭০) ও মঞ্জুরুল আলম টিটু (৩৬) নামে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে এবং মঞ্জুরুল আলম টিটু একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুটিপাড়ায় জায়গা-সম্পত্তি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খালেদা ও টিটু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

 

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার পথেই ওই দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।

 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, দুজন নিহতের খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন