আন্তর্জাতিক

দক্ষিণ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপে নিজেদের নিয়ন্ত্রণ: দাবি হুথির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এর ফলে আন্তর্জাতিক নৌপথটির ওপর গোষ্ঠীটির প্রভাব আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

হুথিদের দাবি, গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপ এখন তাদের নিয়ন্ত্রণে। দ্বীপ দুটি বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর আগে বন্দরনগরী মোখা ও মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানিয়েছিল গোষ্ঠীটি।

 

এদিকে গত একদিনে ইয়েমেনের ছয়টি প্রদেশে সৌদি বাহিনী ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুথিরা। এর জবাবে সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবিও করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

 

হুথিদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের তিনটি শহরে অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এসব হামলায় কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, হুথি বিদ্রোহীরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে সেপ্টেম্বর থেকে চলমান সংঘাতে ইয়েমেনে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন