বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত ফুল দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। এ সময় তাদের মধ্যে দুই দেশের রাজনৈতিক ও বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের চলমান উন্নয়নমূলক কাজ ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।
এই সৌজন্য সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক অ্যাটাচে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর একান্ত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
ডিবিসি/পিআরএএন