সারা বাংলা

তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে পটুয়াখালীতে ইউপি সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর দুমকিতে এক তরুণীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত এবং গভীর রাতে বসতবাড়ির পেছনে যাওয়ার অভিযোগে আমিনুল ইসলাম বারেক নামে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে। বারেক পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই তরুণীকে মোবাইল ফোনে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন বারেক। ঘটনার রাতে বাড়ির পেছনের বাথরুমের কাছে সন্দেহজনক শব্দ শুনে পরিবারের সদস্যরা টর্চের আলো ফেললে তাকে সেখানে দেখতে পান। এ সময় পালানোর চেষ্টা করলে পাশের টিনের বেড়া ও একটি গর্তে পড়ে যান তিনি।

 

পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করেন। একপর্যায়ে তাকে পায়ে শিকল দিয়ে আটকে রাখে জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

এ ঘটনায় ওই তরুণীর পরিবার মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ। দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন