রাজনীতি

দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব: পরিবেশ মন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল বলেছেন, দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব। সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও তা প্রতিরোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কার্যাবলির সমন্বয় নিয়ে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না, তবে সমাজে দুর্নীতি হয়। আমি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা নিই, তবে তা আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই নেব। এজন্য আমি অনুরোধ করব, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাব। দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা।’

 

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন