সারা বাংলা

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার নিজ বাসা ‘ভট্ট কুঠির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমন ভট্ট ওই এলাকার দুঃখ হরণ ভট্টের ছেলে। তিনি ২০২২ সাল থেকে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরবর্তীতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ইমন ভট্ট আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে ঢাকা থেকে তার অসুস্থ নয় মাস বয়সী মেয়ে ‘ইচ্ছে’কে দেখতে নিজ বাসায় আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। ওই মিছিলে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্টের বিরুদ্ধে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলে অর্থায়নের অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন