হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কা ও অন্যান্য অঞ্চলে সতর্কতা জারির পর নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকদের সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তায় আমেরিকান স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত স্থানীয় আইনের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে সন্ত্রাসবাদের হুমকির কারণে ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।