জাতীয়

৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

 

এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশি অ্যাথলেটদের উৎসাহিত করার পাশাপাশি সেনাপ্রধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সফর চলাকালে তিনি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

 

সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন