সারা বাংলা

নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মাধনগর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মণ্ডলের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. সাইদুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২২) এবং মৃত আহাদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫)।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন