সারা বাংলা

যশোরে ৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, চাষিকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই সেপ্টেম্বর ২০২৬ ০৩:০২:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরে চাষ ও বাজারজাত নিষিদ্ধ প্রায় ৭ টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে এই মাছ চাষের দায়ে শফিকুল ইসলাম নামের এক মাছচাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার চাঁচড়া সবজিবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার যাজাজিয়া।

 

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া সবজিবাগান এলাকায় অভিযান চালিয়ে চাষ ও বাজারজাত নিষিদ্ধ আফ্রিকান মাগুরের সন্ধান মেলে। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত চাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে ঘের থেকে উদ্ধার করা প্রায় ৭ টনের বেশি আফ্রিকান মাগুর মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

 

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনসহ জেলা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন