আন্তর্জাতিক

কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে সুইডেনে ইরানি দূতাবাসের কর্মকর্তা বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের রাষ্ট্রদূতকে তলব করে স্টকহোমে অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে সুইডেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই কর্মকর্তার বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।

 

তবে তিনি ঠিক কী ধরনের কার্যকলাপে জড়িত ছিলেন, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

 

ভিয়েনা কনভেনশন মূলত বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনের সার্বিক নিয়মকানুন ও সুযোগ-সুবিধা নির্ধারণ করে থাকে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন