আন্তর্জাতিক, ভারত

হাদি হত্যায় বিতর্কিত মন্তব্যে মমতার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বুধবার রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে বর্তমান প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজের নির্দেশ দেন।

গত ২ জুন ২০২৬ কলকাতার ধর্মতলায় এক ধরনা মঞ্চ থেকে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে নাম না করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম প্রকাশ না করলেও ধারণা করা হয়, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই ইঙ্গিত করেছিলেন। এর ফলে প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতির আশঙ্কা তৈরি হয়। বিষয়টির বিরোধিতা করে অভ্রতনু সরকার নামে এক ব্যক্তি হাইকোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন।

 

গত ১ সেপ্টেম্বর শুনানিতে আদালত এ বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করে। বুধবার জমা দেওয়া ওই রিপোর্টে রাজ্য সরকার জানায়, মমতার ওই মন্তব্যের মধ্যে আমলযোগ্য কোনো অপরাধের (কগ্নিজেবল অফেন্স) উপাদান ছিল না। এই রিপোর্টের ভিত্তিতেই আদালত মামলাটি খারিজ করে দেন। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীও মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং জনস্বার্থ মামলাকে 'যন্ত্র' হিসেবে ব্যবহার করায় আবেদনকারীকে ভর্ৎসনা করেছিলেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন