আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে শিশুসহ অন্তত ২০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে চালানো এই হামলায় কিয়েভের একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে কিয়েভের কেন্দ্রস্থলে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত সোয়া ২টার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পুনরায় হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় হোলোসিভস্কি জেলার একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভবনের বাইরের অংশ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কিয়েভের পূর্বাঞ্চলীয় ব্রোভারি জেলায় একটি ব্যক্তিগত সম্পত্তি, কৃষি সরঞ্জাম ও গাড়িতে আগুন ধরে যায় এবং ফাস্টিভস্কি জেলায় বসতবাড়ি ও বাণিজ্যিক অবকাঠামোর ক্ষতি হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, হামলায় আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে এবং অন্তত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি মার্কিন বিল পাসের খবরের পরপরই এই হামলার ঘটনা ঘটল। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর সকালে কিয়েভে রাশিয়ার আরেক হামলায় একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছিলেন।

 

সূত্র: দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট


ডিবিসি/এসভিএন

 

আরও পড়ুন