আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্তের ঘটনায় ব্রিটিশ কোটিপতি ব্যবসায়ী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুইজারল্যান্ডের আল্পস পর্বতে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে ব্রিটিশ কোটিপতি ব্যবসায়ী ওওয়েন ডেভিসসহ (৫৫) তিনজন নিহত হয়েছেন। গত বুধবার ভ্যালিস ক্যান্টনের লিউকারবাদ শহরের কাছে ‘সিরাস এসআর২২টি’ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক, তবে ডেভিস ছাড়া অন্য দুজনের আনুষ্ঠানিক পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোন উপত্যকার সিওন বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১০ মিনিট পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে দমকলকর্মী, পুলিশ ও উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সুইস ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ভ্যালিস পুলিশ এর তদন্ত শুরু করেছে।


নিহত ওওয়েন ডেভিস ওয়েলসের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘অ্যামকানু’-এর প্রধান ছিলেন। তিনি নিজেও একজন অভিজ্ঞ পাইলট ছিলেন, তবে দুর্ঘটনার সময় ওই ফ্লাইটে তিনি যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। এদিকে, সুইজারল্যান্ডে নিহত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

 

সূত্র: দ্য টেলিগ্রাফ


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন