সারা বাংলা

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ আটক এক

চট্টগ্রাম ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান মুরাদের ব্যাগেজ তল্লাশি ১০৬ গ্রাম স্বর্ণের অলঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণের পিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ও শুল্ক-রাজস্ব নির্ধারণ শেষে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এছাড়া উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণ থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন