সারা বাংলা

সিরাজগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ২০, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

খালিদ হৃদয়, সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর শহরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের এসএস রোড এলাকা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ মুহূর্তের মধ্যেই চৌরাস্তা মোড় ও মুজিব সড়কসহ পুরো শহরে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শহরতলীর বিভিন্ন গ্রামে সংঘর্ষ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে দুই গ্রুপের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে উভয় পক্ষের বিপুল সংখ্যক লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

​সংঘর্ষকালে পুরো শহর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

​বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন