আন্তর্জাতিক, অন্যান্য

ফিলিপাইনে বাবার পিস্তল চুরি করে স্কুলে হামলা চালাল কিশোর, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে গুলিবর্ষণে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর ১৬ বছর বয়সী সন্দেহভাজন কিশোর নিজের গুলিতে মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দক্ষিণ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে। বাঙ্গার মেয়র আলবার্ট পালেনসিয়া জানান, নিহত ও আহত সবাই ১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী।


প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মেয়র বলেন, হামলার আগে ওই কিশোর বন্ধুদের বাড়ি চলে যেতে বলেছিল এবং দুপুরের পর একটি পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছিল। তবে পরিচিতদের কাছে সে হাস্যরসপ্রিয় হিসেবে পরিচিত থাকায় বন্ধুরা বিষয়টি গুরুত্ব দেয়নি।


দুপুরের পর নিজের নবম শ্রেণির কক্ষ থেকে বের হয়ে পাশের একটি শ্রেণিকক্ষে সে শিক্ষার্থীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। পরে নিজের ওপর গুলি চালায়।


কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ৯ মিলিমিটার পিস্তলটি তার বাবার। তার বাবা শিক্ষা বিভাগের একজন কর্মী। একটি সুরক্ষিত ভল্ট ভেঙে অস্ত্রটি বের করে স্কুলে নিয়ে যায় ওই কিশোর। তার সঙ্গে দুটি ম্যাগাজিনও ছিল।


পুলিশ হামলার পেছনে অনলাইন ‘ট্রু ক্রাইম’ কমিউনিটির কোনো প্রভাব ছিল কি না, সেটিও তদন্ত করছে। সাম্প্রতিক কয়েক মাসে ফিলিপাইনের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও কয়েকটি প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন